কবি সাহিত্যিকদের খেয়াল খুশি
অনিরুদ্ধ সরকার
বাংলা সাহিত্যজগতে অনিরুদ্ধ সরকার পরিচিত নাম। লেখকের 'বীর বৈরাগ্য কথা', 'এক বৈদান্তিকের গল্প', 'বিসমিল্লার সানাই', 'জীবনানন্দের মৃত্যু'- এর মত একের পর এক গবেষণামূলক জীবনকেন্দ্রিক উপন্যাস চিনিয়ে দিয়েছে লেখকের লেখনী সত্ত্বাকে। 'কবি সাহিত্যিকদের খেয়ালখুশি'তে লেখক কবি সাহিত্যিকদের বিচিত্র খামখেয়ালিপনা নিয়ে এক দীর্ঘ গবেষণা চালিয়েছেন। এই সব কবি-সাহিত্যিকদের কেউ বা প্ল্যানচেট করতেন, কেউ বা বাথটবে শুয়ে আপেল খেতে খেতে লিখতে ভালোবাসতেন, কেউ আবার ঘোড়ায় চড়ে কবিতা লিখতেন, কেউ বা নানা রঙের কালিতে লেখা পছন্দ করতেন । জনপ্রিয় কবি-সাহিত্যিকদের এমন হাজারো অজানা বিষয়কে মলাটবন্দী করেছেন লেখক। এতে যেমন রবি ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণের মত কবি সাহিত্যিকদের নানান খামখেয়ালিপনার বিষয়, তেমনি রয়েছে চার্লস ডিকেন্স, লিও তলস্তয়, ভিক্টর হুগো, আগাথা ক্রিস্টির মত একঝাঁক কবি সাহিত্যিকদের খামখেয়ালিপনার নানান বিষয়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি