গ্র্যান্ড ব্র্যান্ড রোড

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
মৃত্যুঞ্জয় চ্যাটার্জি
প্রকাশক মায়া বুকস

মূল্য
₹300.00
ক্লাব পয়েন্ট: 40
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

গ্র্যান্ড ব্র্যান্ড রোড 

লেখক - মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় 

প্রচ্ছদ - লেখক ও সুরজিৎ টিকাদার 

আমরা সবাই জীবনের সব ক্ষেত্রে ব্র্যান্ড-এর জাগতে ডুবে আছি l কিন্তু কখনই এই ব্র্যান্ড গুলির জন্মবৃত্তান্ত বা ভূত-ভবিষ্যত নিয়ে  মাথা ঘামাই না l অথচ অনেক জনপ্রিয় ব্র্যান্ড দুশো বছর ধরেও পুরুষlণুক্রমে আমাদের পাশে আছে l এবং থাকবেনও l সেইসব কিছু নির্বাচিত, স্বনামধন্য ব্র্যান্ড-এর জন্মবৃত্তান্ত ৫০ বছর ধরে ব্র্যান্ড চর্চার অভিজ্ঞতা নিয়ে লেখক গল্প গুলি আমাদের শুনিয়েছেন।

'শিল্প বাণিজ্যের বিশ্ব' নামে একটা ভিন্ন জগত দ্বিতীয় মহাযুদ্ধের পর তিলে তিলে তৈরি হয়েছে। তারপর হঠাৎ যখন সাবেক সোভিয়েত ইউনিয়নের হুড়মুড় করে পতন ঘটে পেরেস্ত্রৈকা ও গ্লাসনস্তের সুবাদে, বিশ্বজুড়ে শুরু হয় এক নতুন অধ্যায়। সেখানে নতুন নতুন বিষয় আর নতুন নতুন শব্দের নব আবির্ভাব ঘটে। 'ব্র্যান্ড'-এমন একটি নব-আবিষ্কৃত শব্দ যা শিল্প-বাণিজ্যের জগত জুড়ে এখন বিদ্যমান। ক্রেতা-বিক্রেতার বিপুল এই আয়োজনের বাজারে ব্র্যান্ড ছাড়া কোনো যে গতি নেই তা সবাই একবাক্যে স্বীকার করে। সেই ব্র্যান্ডের দুনিয়ার ইতিবৃত্ত নিয়ে এবার হাজির 'গ্র্যান্ড ব্র্যান্ড রোড'। ভারতের বুকের উপর দিয়ে গঙ্গা যেমন বয়ে গেছে, তেমনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোডও জনজীবনের কাছে এক সচল প্রগতির প্রতীক। সেই সচল প্রতীককেই ধারণ করা হয় এই বইয়ের নামকরণে।

মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় : ভারতীয় বিজ্ঞাপন জগতের অন্যতম আইকন। অর্ধশতকের উপর তাঁর ঝুলিতে অভিজ্ঞতার সঞ্চয়। দেশের বিভিন্ন সুপ্রতিষ্ঠিত ও জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে কাজের সুবাদে অ্যাডভারটাইজিং ক্লাব অফ কলকাতা থেকে লাইফ-টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি