একটি পেরেকের কাহিনী

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
সাগরময় ঘোষ

মূল্য
₹250.00
ক্লাব পয়েন্ট: 40
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

একটি পেরেকের কাহিনী 

সাগরময় ঘোষ 

বৈদ্যনাথ নামের বিচিত্র এক মানুষের সঙ্গে ডাক্তার বিধানচন্দ্র রায়ের যোগাযোগ ও সম্পর্কের যেমন বিস্ময়কর তেমনই মর্মস্পর্শী এক কাহিনী এই বইতে শুনিয়েছেন 'দেশ'-সম্পাদক সাগরময় ঘোষ। মধুর, মজলিশি তাঁর বর্ণনাভঙ্গি, উপন্যাসের থেকেও আকর্ষক ঘটনাপ্রবাহ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নারায়ণ গঙ্গোপাধ্যায় স্মারক পুরস্কারে সম্মানিত এই গ্রন্থ প্রতি পাঠকের অবশ্যপাঠ্য।

লেখক পরিচিতি : 

সাগরময় ঘোষ-এর জন্ম ২২ জুন, ১৯১২। শৈশব, কৈশোর ও ছাত্রজীবন মুখ্যত শান্তিনিকেতনের আম্রকুঞ্জের ছায়ায়। সিটি কলেজের স্নাতক। সাহিত্য-শিল্প-সংগীত-নাটকে আবাল্য অনুরাগী। প্রথম দিকে কাজ করেছেন নবশক্তি ও যুগান্তর-এ। ছাত্রজীবনে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ  করেছিলেন একবার। আনন্দবাজার পত্রিকায় যোগদান ১৯৩৯ সালে। দীর্ঘদিন দেশ পত্রিকা সম্পাদনা করেছেন। ছাত্রাবস্থায় লিখতেন প্রবাসী ও বিচিত্রা পত্রিকায়। সম্পাদিত গ্রন্থ: পরম রমণীয়, অষ্টাদশী ও দেশ পত্রিকার সুবর্ণজয়ন্তী গল্প-কবিতা-প্রবন্ধ সংকলন।

১৯৮২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নারায়ণ গঙ্গোপাধ্যায় স্মারক পুরস্কার 'একটি পেরেকের কাহিনী' গ্রন্থে। ১৯৮৪ সালে পেয়েছেন অশোককুমার সরকার স্মৃতি পুরস্কার। ১৯৮৬ সালে বিশ্বভারতীর দেশিকোত্তম সম্মানে ভূষিত। প্রয়াণ: ১৯ ফেব্রুয়ারি ১৯৯৯।

প্রকাশক
আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ
৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯
অনুসরণকারী: 36442
সর্বাধিক বিক্রীত বই

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

সর্বাধিক বিক্রীত বই