দেশভাগ-দেশত্যাগ : প্রসঙ্গ উত্তর-পূর্ব ভারত
সম্পাদনা : প্রসূন বর্মন
ভারতবর্ষে দেশভাগের ইতিহাস মানেই পাঞ্জাব আর বঙ্গদেশের বিভাজন-কথায় পরিপূর্ণ। একই সঙ্গে অসমও বিভাজিত হয়েছিল ১৯৪৭ সালে। যে শ্রীহট্ট জেলা ঔপনিবেশিক কাল থেকে অসমের ভূগোল ও রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, তার কথা আমরা বেমালুম ভুলে যাই। গণভোটের মধ্যে দিয়ে সিলেটের বিভাজন, এ-বিভাজনের ইতিহাস আজও প্রায় আবৃত্তই থেকে গেছে।...
উত্তর-পূর্ব ভারতে দেশভাগের ফলে যাঁরা আশ্রয় নিয়েছেন, তাঁদের অভিজ্ঞতা-ভাবনা ও স্মৃতিকথা বিধৃত হয়েছে এই সংকলনে। নানা রঙে তাঁরা চিত্রিত করেছেন সেই সব দিন-রাত্রি।...
সেকালের সংবাদ-সাময়িকপত্রে প্রকাশিত বিভিন্ন খবর, সম্পাদকীয় ও রচনা বর্তমান সংকলনে পুনঃপ্রকাশিত হয়েছে। দেশভাগ বিষয়ক এই রচনাগুলি আমাদের সামাজিক-রাজনৈতিক ইতিহাসের অন্যতম দলিল ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি