দেখিবারে আঁখিপাখি ধায় : রবীন্দ্র চিত্রকলা
অঞ্জন সেন প্রণীত
প্রচ্ছদ রূপায়ণ ও ভেতরের অলংকরণ : শুভদীপ সেনশর্মা
প্রচ্ছদ চিত্র : রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলা কেবল রেখা ও রঙের খেলা নয়, তা এক চিরন্তন 'আকারের মহাযাত্রা'। কবিগুরুর ১৫০তম জন্মজয়ন্তী স্মরণে প্রকাশিত এই পরিমার্জিত দ্বিতীয় সংস্করণে ১৮৭৪ থেকে ১৯২৮ সাল পর্যন্ত চিত্রকর রবীন্দ্রনাথের প্রস্তুতি পর্বের দুষ্প্রাপ্য তথ্য ও ইতিহাসকে একসূত্রে গাঁথা হয়েছে। বাউহাউস আন্দোলনের অভিধাত এবং এক্সপ্রেশনিস্ট ধারার সঙ্গে রবীন্দ্র ভাবনার সংযোগের পাশাপাশি এতে স্থান পেয়েছে দেশ-বিদেশের দুর্লভ আর্কাইভ ও ব্যক্তিগত সংগ্রহের অজানা নথিপত্র গণেশ পাইন, যোগেন চৌধুরীর মতো শিল্পীদের আলোচনার নির্যাস এবং 'নাটক থেকে চিত্রকলা', 'চিত্রকলা থেকে কবিতা' ও 'অদেখা রবীন্দ্রচিত্র বিষয়ক তিনটি নতুন অধ্যায়ে সমৃদ্ধ এই গ্রন্থটি রবীন্দ্র চিত্রকলার নান্দনিক বিবর্তনের এক অনন্য ও প্রামাণ্য দলিল।
-----------------------------
প্রথম সংস্করণ জানুয়ারি ২০১০ (প্রকাশক: ভাষাবন্ধন)
প্রথম কথকতা সংস্করণ বইমেলা ২০২৬
প্রথম কথকতা পরিমার্জিত-পরিবর্ধিত সংস্করণ মে-জুন ২০২৬
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি