চোরকাহন গন্ধপুলিশ এবং অন্যান্য

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
কৃষ্ণ শর্বরী দাশগুপ্ত
প্রকাশক রাবণ প্রকাশন

মূল্য
₹450.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

চোরকাহন গন্ধপুলিশ এবং অন্যান্য 

কৃষ্ণ শর্বরী দাশগুপ্ত 

প্রচ্ছদ ও অলংকরণ :  কৃষ্ণেন্দু চাকী 

একসময়ে দীর্ঘকাল বাড়িতে চুরি না হলে গেরস্তের মন নাকি আঁটুবাঁটু করত। আর চোরেদেরও যথেষ্ট আত্মসম্মানবোধ ছিল। কলকাত্তাই মশাদের অভিযোজন থেকে দেওরের ফুলশয্যায় আড়ি পাততে বৌদির পাশবালিশের খোলে প্রবেশ অথবা ‘আবোল তাবোল’-এর জীবন্ত হয়ে ওঠা কিংবা নিপাট-নিঝুম ঘুমেরও মারাত্মক হয়ে ওঠার মতো ঘটনা নিয়ে এই বই। তদুপরি রয়েছেন গন্ধ-পুলিশেরা, যাঁরা ‘নাক ভঙিয়ে’ খান। এখানেই শেষ নয়, রয়েছে বিয়েবাড়িতে চিংড়ির মালাইকারির সঙ্গে আমাশার ওষুধ পরিবেশন আর ভ্যালেনটাইনের সঙ্গে দেবী সরস্বতীর বিশ্রম্ভালাপ। পুজোয় জামাকাপড় নয়, নিপাট দু’পাটি দাঁত চাওয়া, ভরা এজলাসে জজসাহেবের মালয়ালি কবিতা আবৃত্তি, লিফটতুতো পরিজন, মূকাভিনয়ে প্রেম থেকে শোকের গণমাণ্য আয়ু নিয়ে বিশদ আলোচনার পাশাপাশি রয়েছেন রবীন্দ্রনাথ, রয়েছে চেনা-অচেনা-আধোচেনা আকাশবাণী। কখনও মধুর, কখনও ব্যঙ্গের মিশেলে ঈষৎ কষায় আবার কখনও বা অশ্রুসিক্ত আখ্যান এ বইয়ের পাতায় পাতায় ছড়িয়ে। অবিশ্বাসীদের এখানে প্রবেশ নিষেধ। আর যাঁরা কথা-কল্পনা-বাস্তবকে একসঙ্গে জাপ্টে বেঁচে থাকতে যান, এ বই তাঁদেরই জন্য। কেন না, এই বই পড়লেই আক্কেল দাঁত কিড়মিড়য়ে উঠে জানান দেবে— ‘সব সত্যি!’

আরও থাকছে কৃষ্ণেন্দু চাকীর অসাধারণ কিছু ইলাস্ট্রেশন। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি