চর্যাগীতি পদাবলী

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
সুকুমার সেন

মূল্য
₹250.00
ক্লাব পয়েন্ট: 10
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

চর্যাগীতি পদাবলী 

সুকুমার সেন 

বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদবলী। অথচ এই অমূল্য পদাবলীর আবিষ্কার মাত্রই এই শতকের দ্বিতীয় দশকে। নেপাল রাজদরবার-গ্রন্থাগার থেকে চর্যাপদবলীর পুঁথিগুলি উদ্ধার করে লোকচক্ষুর সামনে তুলে ধরেন পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। এরপর থেকেই চর্যাগীতি নিয়ে পণ্ডিতমহলে কৌতূহল ও আলোড়ন, বহু বাদ-প্রতিবাদ, বিস্তর আলোচনা। পরবর্তীকালেও বহু আবিষ্কার, নতুন চর্যাগানেরও সন্ধান।

এই যাবতীয় 'বৌদ্ধগান' এবং নানাসূত্রে লব্ধ সমূহ চর্যাপদ ও চর্যাগানের একত্র সংকলন এই গ্রন্থ, এই 'চর্যাগীতি পদাবলী'। শুধু চর্যাগীতিরই সংকলন নয় এই গ্রন্থ, একই সঙ্গে শ্রদ্ধেয় সুকুমার সেন চর্যাপদগুলির বিষয়, ভাব ও ছন্দ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, অনুবাদে শব্দার্থ ও মর্মার্থ – এই দুইয়েরই হদিশ -দিয়েছেন, যথাসম্ভব বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে নিরূপণ করতে চেয়েছেন এই রচনাবলীর সময়কাল, নির্ধারণ করতে চেয়েছেন প্রকৃত পাঠ। গুরুত্বপূর্ণ এবং দীর্ঘকাল অলভ্য এই গ্রন্থ আনন্দ-সংস্করণে পুনর্মুদ্রিত হল। 

প্রকাশক
আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ
৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯
অনুসরণকারী: 36442
সর্বাধিক বিক্রীত বই

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

সর্বাধিক বিক্রীত বই