বুদ্ধিজীবী ও শিক্ষা : আনতোনিও গ্রামশি

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অনুদিত
প্রকাশক অনুষ্টুপ

মূল্য
₹150.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

বুদ্ধিজীবী ও শিক্ষা 

আনতোনিও গ্রামশি 

সম্পাদনা ও অনুবাদ : শমীক বন্দ্যোপাধ্যায়, সৌরীন ভট্টাচার্য 

প্রচ্ছদ : রাতুল চন্দ রায় 

শুধু সমাজতান্ত্রিক জগতের অভ্যন্তরেই নয়, ধনতান্ত্রিক জগতে ও বিকাশশীল দেশগুলিতে সমাজবাদী তথা বামপন্থী আন্দোলনের মধ্যেও মার্কসবাদের ব্যাখ্যা ও প্রয়োগ নিয়ে গত দশক জুড়ে যে টালমাটাল বিতর্ক-বিচিন্তা ঘটে চলেছে, তার মধ্য থেকে ইতালীয় শ্রমিক আন্দোলন ও কমিউনিস্ট পার্টির অন্যতম প্রাণপুরুষ আনতোনিও গ্রামশি-র (১৮৯১-১৯৩৭) ভাবনা-চিন্তা সমধিক তাৎপর্যবহ হয়ে উঠেছে।

১৯২৬ সালে ফ্যাসিস্ত সরকার গ্রামশিকে গ্রেপ্তার করে কুড়ি বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। নিঃসঙ্গ কারাবাস, ক্রমবর্ধমান অসুস্থতা, কিছুই গ্রামশির মস্তিষ্ককে অচল করতে পারেনি। আজ যা 'জেলখানার নোটবই' নামে পরিচিত, সেই রচনা-সংকলনেই তাঁর মার্কসবাদী চিন্তার প্রমাণ রয়ে গেছে। ওই 'জেলখানার নোটবই'-এর অন্তর্গত 'বুদ্ধিজীবী ও শিক্ষা' বর্তমান বইটি। যা পাঠককে নতুন করে ভাবাবে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি