বোধোদয়

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
শংকর

মূল্য
₹125.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

বোধোদয় 

শংকর 

এই উপন্যাসটি সম্পর্কে শংকর লিখেছেন-"আমার ইদানীংকালের অন্যান্য লেখা থেকে 'বোধোদয়' সম্পূর্ণ ভিন্ন। কেউ কেউ এই লেখা পড়ে বিরক্ত ও ব্যথিত হতে পারেন জেনেও পিছিয়ে যেতে পারিনি। কারণ, ব্যক্তিসমাজ ও সভ্যতার কোনও সমস্যা নজরে পড়লে লেখকের কর্তব্য তা পাঠকের সামনে তুলে ধরা। এ কালের আজব মানুষদের আঁকতে গিয়ে যদি কোথাও সৌন্দর্য ও সৌজন্যের সীমা অতিক্রম করতে বাধ্য হয়ে থাকি তার জন্য ক্ষমা চেয়ে রাখছি। এই আদর্শহীন যুগে আমার বহু যন্ত্রণার ফসল 'বোধোদয়' যদি পাঠক-পাঠিকাকে চিন্তিত করে তুলতে পারে তাহলে নিজেকে ধন্য মনে করব।" শুধু কাহিনীর দিক থেকেই নয়, বক্তব্যের দিক থেকেও 'বোধোদয়' শংকর-এর এক বরণীয় সৃষ্টি। এ-উপন্যাসের শুরু বিদেশের এক বিমানবন্দরে, সমস্ত ঘটনা ঘটছে ভারতমুখী এক বিমানের অভ্যন্তরে, শেষ দমদম এয়ারপোর্টের রানওয়েতে। শংকর-এর পাঠক জানেন যে, এই ধরনের পরিবেশে কী আশ্চর্য কৌতূহলকর ও জমজমাট কাহিনী উপহার দিতে পারেন 'কত অজানারে'র স্রষ্টা। 'বোধোদয়' শংকর-এর স্বতন্ত্র স্বাদের শ্রেষ্ঠ উপন্যাস।

প্রকাশক
আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ
৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯
অনুসরণকারী: 36442
সর্বাধিক বিক্রীত বই

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

সর্বাধিক বিক্রীত বই