বিষাদ ও সুর্যমুখী : শোভন

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
শোভন

মূল্য
₹120.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

বিষাদ ও সুর্যমুখী 

শোভন 

"কিংবা হতে পারত তোমার সাথে, রোশনাইবিহীন বাসর আর আলোকোজ্জ্বল যাপন-এমনিই ফুটে যেত অপাপবিদ্ধা সব সূর্যমুখীর কুঁড়ি।"...

শোক দিয়ে শুরু, শোভন-এর কাব্যগ্রন্থ। সূচির শেষ কবিতা, পত্রে শারদীয়া দেখালেও, সে শারদীয়ার পেটের মধ্যে মায় কোজাগরী-দীপান্বিতাও রয়েছে। এ বইয়ের নামে সূর্যমুখীকে বিষাদ হওয়ার আহ্বান জানানো হলেও, সে কেবল কাছে টানার, কাছে পাবার, কাছে রাখার ছল। তীব্র রোম্যান্টিকতা কবিতাগুলির শস্ত্র। আশাবাদ, সুতীব্র আশাবাদ এ কবিতাসমূহের মর্ম। এ

মনে হয় যেন, মরা গাছে ফুল ফোটাবার তীব্র আকুতি এক একটা কবিতার পঙক্তির গা থেকে ঝরে পড়ছে। এই আকালে স্বপ্ন দেখাচ্ছে এক একটা কবিতার শব্দ, এক একটা গোটা কবিতা, সম্পূর্ণ কাব্যগ্রন্থটিই। 

লেখক সম্পর্কে : 

শিক্ষাগত একটি আলোকচিত্র, যোগ্যতা, পেশা কিংবা ঠিকানা দিয়ে কবিকে চেনা কঠিন। এই বর্ণনা হতে পারে তাঁর ব্যক্তিসত্তার পরিচায়ক। কিন্তু কবিসত্তার পরিচিতি তাঁর বইয়ের দুমলাটের মাঝখানের সাদা পৃষ্ঠা গুলোর উপর মুদ্রিত কালো অক্ষরগুলির মধ্যে সন্নিবিষ্ট। কবির পরিচয় তাঁর কবিতায়।

লেখকের পূর্বপ্রকাশিত কবিতা সংকলন : নৈঋত মেঘের ওপারে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি