বিন্দুবিসর্গ
দেবতোষ দাশ
লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার রজত রায় ও তার বন্ধু ডিকে তদন্তে নেমে মুখোমুখি হয় অদ্ভুত শব্দ, সংখ্যা ও ধাঁধার। এমনকী প্রাচীন দুই মহাকাব্যেরও রামায়ণ ও মহাভারত। তিরিশ বছর গবেষণা করে এক বাঙালি গবেষক রামায়ণ, মহাভারতের গুপ্ত ভাষা ডিকোড করতে সমর্থ হয়েছেন। আবিষ্কার করেছেন ইতিহাসের অজানা কাহিনি। তাঁর পাণ্ডুলিপি যেন এক ঘুমন্ত আগ্নেয়গিরি। এই পাণ্ডুলিপি প্রকাশিত হলে ওলট-পালট হয়ে যাবে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাস। গবেষক কি বাঁচবেন? প্রকাশ পাবে কি নতুন রামায়ণ ও মহাভারত? প্রাচীন ইতিহাস ও পুরাণ-রামায়ণ-মহাভারত তছনছ করা আখ্যান বিন্দুবিসর্গ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি