ভূত সমগ্র : শৈলজানন্দ মুখোপাধ্যায়

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
শৈলজানন্দ মুখোপাধ্যায়
প্রকাশক দে'জ পাবলিশিং

মূল্য
₹400.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ভূত সমগ্র 

শৈলজানন্দ মুখোপাধ্যায় 

[..চলেছি ত চলেইছি। ধানের মাঠে-মাঠে রাস্তা। বর্ষাকাল। মাঠে কাদা হয়েছে।

হপ হপ করে মাঠগুলো পার হয়ে উঠলাম গিয়ে পাকা রাস্তায়। পাকা রাস্তার দুপাশে বাঁশের ঝাড়ে বাতাস লেগে কট্ কট্ করে শব্দ হচ্ছে, জঙ্গলের মাঝখানে শেয়ালগুলো মাঝে মাঝে চেঁচিয়ে উঠছে। রাস্তায় জনপ্রাণী নেই। অন্য লোক হলে হয়ত মরেই যেতো। আমার সাহস খুব বেশি, তাই সে-সব কিছু গ্রাহ্য না করে হন্ হন্ করে এগিয়ে চললাম।

কিছু দূর গিয়ে রাস্তাটা ছেড়ে দিয়ে ডানহাতি একটা নদী পেরোতে হয়। প্রকাণ্ড নদী। ওপারে হয়ত জল একটুখানি আছে, কিন্তু এপারে শুধু বালি।

নামলাম নদীতে। জায়গাটার নাম শ্মশান-ঘাটা। আশপাশের গাঁয়ের লোক সেখানে মড়া পোড়ায়। দিনের বেলা সেপথ দিয়ে হেঁটে যেতে লোকে ভয় করে। আমারও গা'টা একবার ছম্ করে উঠলো। কিন্তু ওই পর্যন্তই। ভয় কিসের? বালির ওপর দিয়ে হেঁটে চলেছি। মস্ মস্ করে শব্দ হচ্ছে। হঠাৎ কী যেন একটা নরম জিনিসের গায়ে পা ঠেকলো। থমকে দাঁড়ালাম। দেশলাই থাকলে জ্বেলে দেখতাম। কিন্তু কিছু নেই। পা দিয়ে নেড়ে-চেড়ে বুঝলাম- হাত, পা, মাথা, চুল-সবই রয়েছে, একটা আস্ত মানুষ। হঠাৎ মনে পড়লো, কিছুদিন আগে শুনেছিলাম, নদীর ধারে দু'তিনখানা গাঁয়ে ভয়ানক কলেরা হচ্ছে। হয়ত সেই কলেরার মড়া। না পুড়িয়ে শ্মশানে ফেলে দিয়ে গেছে। তা হোক্। পাশ কাটিয়ে চলে গেলাম। কিন্তু যেতে গিয়ে, দেখি-চলা দায়। যেদিকে যাই, সেদিকেই হয়ত কারও হাত মাড়িয়ে ফেলি, কারও পা, কারও বা মাথার খুলিতে হোঁচট খেয়ে পড়তে পড়তে সালে নিই। সুমুখেই দেখি কয়েকটা শেয়াল খ্যাঁক্ খ্যাঁক্ করে চিৎকার করতে করতে ছুটোছুটি করছে, মড়া নিয়ে টানাটানি করে' তারা ঝগড়া বাধিয়েছে হয়ত।....]


পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি