ভগিনী নিবেদিতা ও বাংলার বিপ্লববাদ
গিরিজাশঙ্কর রায়চৌধুরী
ইংলন্ডে বিবেকানন্দের সঙ্গে সাক্ষাৎকালেই পরাধীন আয়ারল্যান্ডের বিপ্লবীদের গুপ্ত সশস্ত্র দল 'সিন ফিন'-এর সঙ্গে যুক্ত ছিলেন নিবেদিতা।
বিবেকানন্দের মৃত্যুর পর তাঁর কর্মধারার পরিবর্তন হয়। ভারতের পরাধীনতার শৃঙ্খল মোচনে দঢ়প্রতিজ্ঞ হন। সে-সময়ের কংগ্রেসের নেতাদের সাথে আলাপ আলোচনা, মিটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। 'কর্মযোগীন' 'বন্দেমাতরম', স্টেটসম্যান ও অন্যান্য পত্রিকায় ইংরেজের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কলম ধরেন নিবেদিতা।
আইরিশ বিপ্লবী গুপ্ত সংগঠন
'সিন ফিন'-এর আদলে ১৯০৭ সালে যুগান্তর দলের যুবকদের গড়ে তুলতে থাকেন।
বাংলার স্বাধীনতা আন্দোলনে নিবেদিতার নানাবিধ ভূমিকার কথা শ্রদ্ধেয় গিরিজাশঙ্কর রায়চৌধুরী সুচারু বিশ্লেষণে এই গ্রন্থে তুলে ধরেছেন।
লেখক পরিচিতি :
গিরিজাশঙ্কর রায়চৌধুরীর জন্ম ১৯৫৬ সালের আগস্ট মাসে।
প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনশাস্ত্রে বি এ, এবং সমাজবিজ্ঞান রাজনীতি ও অর্থনীতিতে এম এ পাশ করেন।
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সহযোগী হিসাবে বেশ কিছুদিন 'নারায়ণ' পত্রিকা সম্পাদনা করেন।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ-
'স্বামী বিবেকানন্দ ও বাঙলার ঊনবিংশ শতাব্দী', 'শ্রীঅরবিন্দ ও বাংলার স্বদেশী যুগ', 'ভগিনী নিবেদিতা ও বাঙলার বিপ্লববাদ' প্রমুখ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি