ব্যাঙ্ক জালিয়াতি
তপন কুমার ভট্টাচার্য
ব্যাঙ্ক জালিয়াতি আজ আর নতুন কোনো বিষয় নয়। আমানতকারীদের অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা যেমন ঘটে, তেমনি কোটি কোটি টাকার ঋণ জালিয়াতিও দেশের অর্থনীতিকে নাড়িয়ে দেয়। ঋণ নিয়ে তা প্রকৃত উদ্দেশ্যে ব্যবহার না করে অন্যত্র সরিয়ে ফেলা, ইচ্ছাকৃতভাবে ঋণ শোধ না করা, এমনকি দায় এড়াতে বিদেশে পলায়ন-এইসব কাহিনি একদিকে যেমন ব্যাঙ্ক-ব্যবস্থাকে বিপর্যস্ত করে, তেমনি সাধারণ মানুষের মনেও প্রশ্ন তোলে।
এই গ্রন্থে স্থান পেয়েছে পাঁচটি উল্লেখযোগ্য প্রবন্ধ। প্রথমটি বৃহৎ ঋণ জালিয়াতির ঘটনাকে কেন্দ্র করে নির্মিত, আর সেটিই গ্রন্থের শিরোনাম। বাকি চারটি প্রবন্ধ পূর্বপ্রকাশিত হলেও, আরও নতুন তথ্যে সমৃদ্ধ হয়ে এখানে পরিবেশিত হয়েছে। এর মধ্যে রয়েছে- ইউনিটি স্কিম ৬৪, চিটফান্ড, সুইস ব্যাঙ্ক এবং বহুল আলোচিত শেয়ার কেলেঙ্কারি বিষয়ক রচনা। অর্থনীতিকে কেন্দ্র করে লেখা হলেও এই গ্রন্থ পাঠককে শুধু তথ্যসমৃদ্ধ করে না, বরং আর্থিক জালিয়াতির অন্তরালে লুকিয়ে থাকা রোমাঞ্চকর দিকও উন্মোচিত করে; যা সমকালীন অর্থনৈতিক বাস্তবতা বোঝার পাশাপাশি পাঠকের কাছে এটি হয়ে উঠবে এক আকর্ষণীয় অভিজ্ঞতা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি