বাংলা নাটক বাঙালির নাটক
ড. সুরঞ্জন মিদ্দে
বাঙালির মঞ্চযাত্রার পথিকৃৎ বিদেশি গেরাসিম লেবেডেফ থেকে বাঙালি সেলিম আলদীন পর্যন্ত এক দীর্ঘ নাট্যযাত্রার ইতিহাস-কে তুলে ধরা হয়েছে।
বাংলার নাটক শুধু প্রতিবাদী না, জীবন-মরণের সংগ্রামও। বাংলার নাটক শুধু ভারতবর্ষে নয়, ইউরোপেও সাড়া জাগিয়েছিল। এই নাট্যগ্রন্থ দুই বাংলার সেই উত্তাল সময়ের সংযমী নাট্যপর্যালোচনা। বাংলার প্রধান নাট্যকারদের নাট্য-বিষয়ক একুশটি গবেষণা মূলক প্রবন্ধ এই বইটিতে আছে।
কৃতী ছাত্র-ছাত্রীদের পাঠস্পৃহা বাড়াবার তাগিদে বিষয়গুলির সংযোজন করা হয়েছে। বাংলা নাট্যচর্চাকে দুটি পর্বে ভাগ করা হয়েছে— এক, প্রাক্-রবীন্দ্রনাথ এবং দুই, রবীন্দ্র পরবর্তী বাংলা নাটকের ঐশ্বর্য অংশ। রবীন্দ্রনাথের 'রক্তকরবী' নাটক-কে বাদ দিয়ে, বাংলা নাটক চর্চা অসম্ভব। একুশটি নাট্যপ্রবন্ধের মধ্যে রবীন্দ্রনাথের চারটি প্রবন্ধ এবং সদ্য প্রয়াত নাট্যকার মনোজ মিত্রের দুটি প্রবন্ধ আছে, যা মনোজ মিত্রের চর্চায় গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে বাড়তি সংযোজন বাংলাদেশের চার বিশিষ্ট নাট্য-ব্যক্তিত্বের বিস্তারিত বিশ্লেষণ আছে।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সুরঞ্জন মিদ্দের 'বাংলা নাটক বাঙালির নাটক' বইটিকে তিনটি পর্ব ছাড়াও বিশেষ সংযোজনে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের 'দ্য পার্সিকিউটেড' (১৮৩১) (আধুনিক বাঙালির লেখা প্রথম নাটক) এবং অতিরিক্ত সংযোজনে শতাধিক নাট্য গ্রন্থের আকর ও দুষ্প্রাপ্য পুস্তক-পত্রিকাপঞ্জি, যা নাট্য-গবেষকদের গুরুত্বপূর্ণ কাজে লাগবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি