বনেদি বাড়ির দুর্গাপুজো : হুগলি পর্ব
ড. সমুদ্র বসু
আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। পুজোর প্রাচুর্যর মতো উল্লেখ্য পুজোর বৈচিত্র্য। দেবীর রূপবৈচিত্র্যের মতোই পুজোর বিবিধ উপাচার এবং ঐতিহ্য ইত্যাদির ঠিকানা বনেদি বাড়ি। কোথাও দেবী দুর্গা দশভুজা, কোথাও বা চতুর্ভুজা, কোথাও বা ত্রিভুজা, কোথাও বা দ্বিভুজা, কোথাও বা তাঁর হাত লুকানো। কোথাও তিনি মহিষাসুরমর্দিনী রূপে, কোথাও তিনি অভয়া রূপে, কোথাও তিনি হরগৌরী রূপে পুজিত। কোথাও তিনি লাল, কোথাও তিনি হলুদ। কোথাও তাঁর দুই পাশে দেবী লক্ষ্মী-সরস্বতী, আবার কোথাও তাঁর দুই পাশে ভগবান কার্তিক-গণেশ। কোথাও তিনি বৈষ্ণব মতে পূজিতা, কোথাও বা শাক্ত মতে। কোথাও তাঁর আগমনের সঙ্গে জড়িয়ে ব্রহ্মদৈত্যের গল্প, কোথাও বা জড়িয়ে কোনো জমিদারির গল্প। কলকাতার বনেদি বাড়ির পুজোর পর হুগলির বৈচিত্র্যময় পুজো নিয়ে এই বইয়ের দ্বিতীয় খণ্ড।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি