বহুস্বর স্তব্ধ পড়ে আছে
শঙ্খ ঘোষ
শঙ্খ ঘোষের 'বহুস্বর স্তব্ধ পড়ে আছে' এই কাব্যগ্রন্থে রয়েছে ২০১৩-তে লেখা বিয়াল্লিশটি কবিতা। কবি যাকে বিন্যস্ত করেছেন তিনটি পর্বে- শূন্যতা পরিধিমাত্র, গলায় ঝন্ ঝন্ করে মালা এবং আছে-র ভাণ্ডার হয়ে আছি।
শঙ্খ ঘোষ
শঙ্খ ঘোষ-এর জন্ম ৫ ফেব্রুয়ারি ১৯৩২, অধুনা বাংলাদেশের চাঁদপুরে। কুন্তক তাঁর ছদ্মনাম। শিক্ষালাভ করেছেন চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ, পাকশি (বাংলাদেশের পাবনা জেলায়); প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে। লব্ধপ্রতিষ্ঠ কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। সম্পাদক অধ্যাপনাসূত্রে যুক্ত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। 'দিনগুলি রাতগুলি' (১৯৫৬) প্রথম কাব্যগ্রন্থ। কবির প্রাপ্ত নানা পুরস্কারের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৭৭), রবীন্দ্র পুরস্কার (১৯৮৯). কবীর সম্মান (১৯৯৮), সরস্বতী সম্মান (১৯৯৮)। প্রয়াণ ২১ এপ্রিল ২০২১।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি