বাগর্থ কৌতুকী

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
জ্যোতির্ভূষণ চাকী

মূল্য
₹300.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

বাগর্থ কৌতুকী 

জ্যোতিভূষণ চাকী 

বাগর্থ আমাদের শব্দজগৎ। বাক্ আর অর্থ কবির চোখে অর্ধনারীশ্বর। তবে সততই মনে হয়, এরা একে অন্যকে ছাড়িয়ে দূরে দাঁড়িয়ে পরস্পর ভ্রুকুটি করছে অথবা হাসছে কৌতুকের হাসি। ওই কৌতুকটুকুই শব্দশক্তির বিদ্যুত্তরঙ্গ। বাক্, অর্থ আর কৌতুকের সেই বিবিধ অঙ্গের এক অনন্য লীলা এই গ্রন্থের সম্পদ। 'দেশ' পত্রিকার একটি পাতায় বছর তিনেক ধরে প্রকাশিত হয়েছিল বাগর্থকৌতুকী। শব্দসংসারের বহু রহস্য ধরা পড়েছিল সেই সব মিতায়তন অথচ বিবিধ মননে ভরপুর রচনাসমূহে। ভট্টোজি ছদ্মনামের আড়ালে বহুভাষাবিদ্‌ লেখক জ্যোতিভূষণ চাকী, কেবল এই শব্দনির্ভর রচনাগুলির মাধ্যমে, পাঠকদের স্মৃতিকে উস্কে দিয়েছেন বহুতর ভাবনায়। বাগর্থকৌতুকীর প্রতিটি রচনাই বিষয়বৈচিত্র্যে ভরপুর। আদামাদা, উদ্‌দ্গমন, দ্বাদশ খেলোয়াড়, মেগাফ্লপ, সিম্পিউটার, প্রেসটিজে গ্যামাকসিন, সিডিরোম, ক্লিশে, ভেলপুরি, ক্যারিশ্মা, হিমালয়ান ব্লান্ডার, চিরুনি তল্লাশি, তালিবান, ঘটি-বাঙাল, চিংড়ি-ইলিশ, রিগিং-র‍্যাগিং এবং এরকম আরও বহুশব্দ বা শব্দগুচ্ছ দৈনন্দিন জীবন থেকে অথবা খবর কাগজ এবং সাহিত্য থেকে চয়ন করেছেন লেখক। তারপর সেই শব্দের উৎস, ব্যুৎপত্তি, ধ্বনি, প্রয়োগ ইত্যাদি নিয়ে মনোরম ভঙ্গিতে আলোচনার বিস্তার ঘটিয়েছেন। আবার সেই শব্দের সূত্রে এসেছে, কোনও লোকশ্রুতি, লোকস্মৃতি কিংবা কৌতুকাবহ চূর্ণকাহিনী। প্রতিটি রচনাই স্বাদু। ফলে কোথাও এগুলি শুষ্ক ব্যাকরণে পরিণত হয়নি। সংস্কৃত, পালি, প্রাকৃত, বাংলা, হিন্দি, দেশজ, আরবি, ফারসি, উর্দু প্রভৃতি ভাষা তো আছেই, সেই সঙ্গে প্রাচ্য ও পাশ্চাত্যের অন্যান্য ভাষাও বাগর্থকৌতুকীর রচনাগুলিতে যাওয়া-আসা করেছে অবলীলায়। এই গ্রন্থে বিধৃত হয়ে রইল বিপুল শব্দজগতের এক অনাবিল রম্য-পরিচয়।

প্রকাশক
আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ
৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯
অনুসরণকারী: 36452
সর্বাধিক বিক্রীত বই

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

সর্বাধিক বিক্রীত বই