অকালবোধন
অনিতা অগ্নিহোত্রী
উনিশশো সত্তরের উত্তাল দশক। নকশাল আন্দোলন দমনের পুলিশি অভিযান নিহত, খণ্ড, ছিন্ন করেছে অজস্র জীবন। সন্তান হারা বাবা-মা বিচার চেয়ে বেঁচে আছেন। এক তরুণী মেয়ে খুঁজছে জন্মের আগে নিহত তার বাবাকে। অন্যদিকে চর্মকার পরিবারের সন্তান অর্জুন দাস জায়গা পায়নি কুমোরটুলিতে। জাতপাতের বাধা ভেঙে এগিয়ে নিয়ে চলেছে তাঁর শিল্পী জীবন। এই দুই কাহিনি সূত্র এক হয়ে শেষে মিলে যায় পথে প্রসব হওয়া এক শিশুর জন্মে, যাকে বুকেতুলে নেন নিহত বিপ্লবীর মা, নবজাতকের ক্রুদ্ধ কান্নায় ফিরে আসে অস্থির স্পন্দমান জীবনের প্রতিবাদ। 'অকালবোধন' এক কখনও ভুলতে না পারা সময়ের মর্মস্পর্শী কাহিনি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি