আধুনিক গল্পবিশ্ব : সময়ের বহুস্বর
সম্পাদনা - মিষ্টু রায় সামন্ত ও পাপ্পু ছাতাইত
আধুনিক বাংলা গল্পের এই সংকলনে স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে বর্তমান সময়কাল পর্যন্ত প্রায় বাইশ জন কথাশিল্পীর ছোটগল্প বিশ্লেষিত হয়েছে তরুণ ও অভিজ্ঞ লেখকের কলমে।
স্বাধীনতা পরবর্তীকালে বাংলা ছোটগল্পে যে পালাবদল তা ব্যাখ্যা সহকারে এই সংকলনে পরিস্ফুট করা হয়েছে।
স্বাধীনতা পরবর্তী উদ্বাস্তু জীবন, খাদ্য আন্দোলন থেকে শুরু করে হাংরি আন্দোলন তথা জমি ও বর্গা আন্দোলন এবং একবিংশ শতকের নিম্নবর্গ তথা প্রান্তিক জনজাতির মানুষের সংগ্রামকে রূপ দিয়েছেন আধুনিক কথাশিল্পীরা। বিশ শতকের ষাটের দশক থেকে শুরু করে একবিংশ শতকের প্রথম দুই দশক পর্যন্ত কথাশিল্পীদের ভাব-ভাষা ও ভাবনা ছোটগল্পে কিভাবে পরিবর্তিত ও বিবর্তিত হয়েছে তা যত্ন সহকারে আলোচনা করা হয়েছে এই সংকলনে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি