আধুনিক বাংলা সাহিত্যে পরিবেশ-চেতনার অন্বেষণ
পূজা ভুঁঞে
সাতটি স্বতন্ত্র প্রবন্ধে প্রবহমান আধুনিক বাংলা সাহিত্যে পরিবেশ-চেতনার বিকাশ ও তার সামাজিক তাৎপর্য অনুসন্ধান করা হয়েছে এই গ্রন্থে । ঔপনিবেশিক উত্তরাধিকার, নগরায়ণ ও শিল্পায়নের প্রেক্ষাপটে প্রকৃতি ও মানুষের পারস্পরিক সম্পর্ক কীভাবে রূপান্তরিত হয়েছে, তা নির্বাচিত সাহিত্যপাঠের মাধ্যমে বিশ্লেষিত হয়েছে। এখানে প্রকৃতি কখনো জীবনদাত্রী সহচর রূপে, আবার কখনো সভ্যতার আগ্রাসনে ক্ষতবিক্ষত ও নীরব এক সত্তা হিসেবে উপস্থিত। পাশাপাশি পরিবেশ অবক্ষয়ের সঙ্গে যুক্ত সামাজিক বৈষম্য, প্রান্তিক মানুষের সংকট ও মানবিক-নৈতিক দায়বদ্ধতার প্রশ্নও আলোচনার পরিসরে অন্তর্ভুক্ত হয়েছে। প্রকৃতি-চেতনার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি, পরিবেশ বিষয়ক পরবর্তী গবেষণার ক্ষেত্রে একটি প্রাসঙ্গিক দিশানির্দেশ হিসেবে বিবেচিত হতে পারে বলে আশা করা যায়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি